হাওরে ফসল রক্ষা বাঁধের অগ্রগতি নিয়ে সভা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮

সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, বাঁধের নির্মাণ কাজের মধ্যে কম্পেশন, স্লোপসহ গুণগত মান বজায় রাখা এবং টেকসই বাঁধ নির্মাণে বাঁধের কাজের তদারকির জন্য পানি উন্নয়ন বোর্ডসহ প্রশাসনের লোকজন পর্যবেক্ষণে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে দ.সুনামগঞ্জ দেখার হাওরের ফসল রক্ষা বাঁধ পরির্দশনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ এর আওতায় চলমান ফসল রক্ষা বাঁধের অগ্রগতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।