হাটহাজারীতে বাসস্ট্যান্ড এলাকার মেখল সড়কের নিউ মেডিসিন হাউজ নামের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। বুধবার রাত আটটার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। ওইসময় দোকান থেকে ১৬ ধরনের ১১ হাজার ৫২টি সরকারি ওষুধ জব্দ করা হয়। পরে দোকানটিকে সিলগালা করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহুল আমিন বলেন, সরকারি ওষুধ বিক্রি হয় এমন তথ্যের ভিত্তিতে দোকানটিতে অভিযান চালিয়ে সরকারি বিভিন্ন ওষুধ সামগ্রী জব্দ করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ১৪টি বসতঘর ভস্মীভূত
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ১৪টি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে ও বুধবার সকাল দশটার দিকে উপজেলার বিভিন্ন স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উপজেলার ফতেপুর ইউপির বাদামতলের পূর্বে মেহের আলি চৌধুরী বাড়িতে রাত সাড়ে তিনটার দিকে ১৩টি ও বুধবার সকাল ১০টার দিকে মেখল ইউনিয়নের হিম্মত সিকদার বাড়ির মুহিব্বুল্লাহ সিকদারের ১টিসহ মোট ১৪টি বসতঘর আগুনে পুড়ে গেছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবুল কালাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ টাকা হয়ে থাকতে পারে।
