বিশ্বনাথে ডাকাতি দু’জন আহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯

বুধবার গভীর রাতে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও গ্রামের ইয়াছিন আলীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।

জানা গেছে, ১৪-১৫ জনের ডাকাত দল ইলামেরগাঁও গ্রামের ইয়াছিন আলীর বসত ঘরের গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরে থাকা ৫ ভরি সোনা, ৫ ভরি রুপা, নগদ প্রায় দেড় লাখ টাকা ও মোবাইল সেট নিয়ে যায় ডাকাত দল। এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন গৃহকর্তা ইয়াছিন আলী ও ময়না মিয়া।

ডাকাতির খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন বলে জানান।

মৌলভীবাজারে ডাকাতি

মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশা গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাতে আদপাশা গ্রামের মছব্বির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। মছব্বির মিয়ার মেয়ের জামাই আতিক মিয়া জানান, ১০-১২ জনের ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণ এবং মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।