সুনামগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতির এলাকা-২ (ছাতক) এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার গোবিন্দগঞ্জে আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে পুলিশ, র্যাব ও ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণের মাধ্যমে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পরিচালক পদে সুয়েবুর রহমান সোয়েব বৈদ্যুতিক পাখা মার্কায় ১ হাজার ৯০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী বর্তমান পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন পেয়েছেন ৫৯ ভোট।
