ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সেরা নৈপুণ্য প্রদর্শন করে ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীকান্ত বিশ্বাস আর রানার্স আপ হয়েছেন মঞ্জুরুল হক মিলন। ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন সুচিতা চাকমা আর রানার্স আপ খাদিজা বেগম। প্রতিযোগিতার মূল আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্টে ১ম স্থান অধিকার করে দ্রুততম মানব ও দ্রুততম মানবী হয়েছেন যথাক্রমে শ্রীকান্ড বিশ্বাস এবং সূচিতা চাকমা। এছাড়াও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন শ্রীকান্ত বিশ্বাস। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।