জয়মনিরহাট সরকারি খাদ্যগুদামে দীর্ঘদিন ধরে জায়গা সংকট বিরাজ করছে। বর্তমান ঐ গোডাউনে ৫০০ মেট্রিন টন ধারণ ক্ষমতার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে রাইস মিল মালিকরা। চলতি আমন মৌসুমে ২৪৪৪ মেট্রিন টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রায় ২৩-১২-২০১৮ থেকে ৬-২-২০১৯ পর্যন্ত ২৩৪২.১৯০ মেট্রিক টন সংগ্রহ হয়। জায়গার অভাবে যথাসময়ে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয় না বলে অতিরিক্ত গোডাউন নির্মাণ জরুরি হয়ে পড়েছে। তাই জয়মনিরহাট সরকারি খাদ্যগুদাম সসপ্রসারণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এস এম গোলাম মোস্তফা
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
