বিশ্ব ভালোবাসা দিবসে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে ভালোবাসার রং ছড়াতে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী পিঠা উত্সবের আয়োজন করা হয়। স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে পিঠা উত্সবের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর ড. এ কে এম সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর (অব.) মুহাম্মদ আব্দুল জলিল ও রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন। পিঠা উত্সবে ভাপা, মুকশুলি, মসুর পাকন, চিকেন পুলি, নারিকেল দুধ পুলি, নারিকেল পুলি, গোলাপ ফুল পিঠা, আলুর পাকন পিঠা, বিবিআনা পিঠা, নারিকেল বিস্কুট পিঠা, তেল পিঠা, পাটিসাপটা, দুধসাগর এবং চিতই পিঠার সমাহার ছিল।
