ফুলবাড়ীতে ছেলের হাতের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন আবু তালেব (৫০) নামের এক বৃদ্ধ বাবা। গুরুতর আহত আবু তালেবকে উন্নত চিকিত্সার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে স্বামীকে কুপিয়ে যখম করার অপরাধে স্ত্রী সুন্দরী বেগম তার ছেলে সন্তোষ আলীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা চর-গোরকমণ্ডপ গ্রামে ।
