ফুলবাড়ীয়ায় চাঁদা দাবির ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

ফুলবাড়ীয়া পৌরসভার সড়ক পাকাকরণ কাজে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে মারপিটের ঘটনায় পৌর যুবলীগের সভাপতি আব্দুল মালেক ওরফে পুইট্টা মালেককে পুলিশ বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে। ঠিকাদার জয়নাল আবেদীন বাদল বাদী হয়ে মালেকসহ চারজনকে আসামি করে থানায় চাঁদাবাজির মামলা করেছে।

ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, মামলার পর মালেককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।