দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫

দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ৪৩ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে ২৫টি মামলা দায়ের করা হয়। অভিযানকালে পুলিশ ২৭৭ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল, ৩৫০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ ও ২২ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।