গত বুধবার রাতে কুলিয়ারচর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। দ্বাৈরিয়াকান্দি-কুলিয়ারচর সড়কের উপর রেল গেটের ২০ গজ দক্ষিণে খড়কমারা নামক স্থানে বুধবার রাতে ট্রেনের নিচে কাটা পড়ে মোঃ রাসেল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়। মৃত রাসেল কুলিয়ারচর উপজেলা পৌর শহরের তাতারকান্দি মহল্লার মোঃ শাহজাহান মিয়ার বড় ছেলে।
