সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৭

মিরপুরে সেলাই মেশিন বিতরণ

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা মিরপুরে আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, ওসি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস, উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফ, জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ। এ সময়ে অতিথিবৃন্দ বিভিন্ন বয়সের ১০ জন মহিলার হাতে এ সেলাই মেশিন তুলে দেন।

মাদারীপুরে নিপা ভাইরাস বিষয়ক কর্মশালা

মাদারীপুর প্রতিনিধি জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার নিপা ভাইরাস বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। নিপা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বিষয়ক দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. ফরিদ হোসেন মিঞা। সিভিল সার্জন কার্যালয়স্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুল বারী, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ডেপুটি চিফ ও প্রোগ্রাম ম্যানেজার মো. বজলুর রহমান, ডা. এসএম খলিলুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন আহমদ, ডা. জহিরুল ইসলাম খান প্রমুখ। কর্মশালায় জেলার সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ বেসরকারি প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

বেতাগীতে বিনামূল্যে চক্ষু শিবির

বেতাগী (বরগুনা) সংবাদদাতা বেতাগীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রবীণ কল্যাণ কর্মসূচির উদ্যোগে গোপালগঞ্জ শেখ ফজিলাতুননেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় বিনামূল্যে চক্ষু চিকিত্সা ও ছানি অপারেশনের লক্ষে এক বিশেষ চিকিত্সা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গত বুধবার বেতাগী সরকারি কলেজ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চক্ষুর বিভিন্ন বিষয়ে ৫৬০ জন রোগীর চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এদের মধ্যে থেকে ৭৩ জন রোগীকে চশমা প্রদান ও ৪৩ জন রোগীকে ছানি অপারেশনের জন্য রিকের নিজস্ব ব্যবস্থাপনায় গোপালগঞ্জ শেখ ফজিলাতুননেছা মুজিব চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এতে চিকিত্সা প্রধান করেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুননেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক ডা. সাইফুদ্দিন আহমেদ, ডা. মোয়াজ্জেম হোসেন, সমন্বয়কারী দিপক সরকার। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিঞা, প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, রিক এনজিও’র সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌসি বেগম, মোঃ নাসির উদ্দিন, প্রবীণ কর্মসূচির সমন্বয়কারী ফারুক হোসেন, এরিয়া ব্যবস্থাপক মাহাবুবুর রহমান, শাখা ব্যবস্থাপক রাকিবুল হাসান।

ঝিনাইগাতীতে লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতী উপজেলার হলরুমে বিসিএসআইআর স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা/প্রদর্শনী ২০১৯ বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও রুবেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, বিশেষ অতিথি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ওসি তদন্ত আব্দুল কাদের মিয়া ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম প্রমুখ। এতে বক্তব্য রাখেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিসিএসআইআর তানজিনা আক্তার বানু, সুলতানা আঞ্জুমানয়ারা খাতুন ও বিসিএসআইআর বৈজ্ঞানিক কর্মকর্তা আজিজুল হক। আজ শুক্রবার পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর

বার্ষিক সাধারণ সভা

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চান্দিনা কার্যালয় প্রাঙ্গণে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মফিজুল ইসলাম, জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। সমিতি পরিচালনা বোর্ড সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সমিতির সহ-সভাপতি একেএম মহসীন ভূইয়া, সচিব মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোসাম্মত্ শিরিনা আক্তার, এলাকা পরিচালক অধ্যাপক হেদায়েত উল্লাহ, গৌরাঙ্গ পদ রায় চৌধুরী, মহিলা পরিচালক দেলোয়ারা বেগম প্রমুখ। সভায় চান্দিনা, বরুড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার সেরা আবাসিক গ্রাহক, সেরা বাণিজ্যিক গ্রাহক, সেরা শিল্প গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ এবং সদস্যদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী জেনারেল ম্যানেজার (কম) তৌহিদ খান।

কটিয়াদীতে আওয়ামী লীগ

প্রার্থীর গণসংযোগ

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদী উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন এবারও উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি উপজেলার পৌর এলাকাসহ ৯টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সভা সমাবেশসহ ব্যাপক গণসংযোগ করে চলেছেন। উপজেলা চেয়ারম্যান কিশোরগঞ্জ জেলার দুইবার শিক্ষা ক্ষেত্রে ও একবার পরিবার পরিকল্পনা বিষয়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিগত পাঁচ বছর উপজেলার রাস্তা ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের ব্যাপক অবদান রেখে চলেছেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর ঘোষণা দিয়েছিলেন যে, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরেবেন না এবং সংসার করবেন না। আজও তিনি বাড়ি ফিরেনি। দীর্ঘ ৪৪ বছর যাবত বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করে আসছেন এবং চিরকুমার অবস্থায় আছেন।

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ৩ দিনব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্প শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি “প্রকৃতির সান্নিধ্যে শিশুরা” এই স্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারো ছবি আঁকা, গান, আবৃত্তি ও ফটোগ্রাফি বিষয়ক তিন দিনব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিতাস নদীর তীরবর্তী সীতানগরে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম ভূইয়া। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে শিশু নাট্যমের ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পটুয়াখালীতে জাতীয় নজরুল সম্মেলন শুরু

পটুয়াখালী প্রতিনিধি বর্ণাঢ্য আয়োজনে গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষে সকালে শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য নজরুল র্যালি বের হয়ে ডিসি স্কয়ারে গিয়ে শেষ হয়। সেখানে ডিসি মঞ্চে জাতীয় ও নজরুল সংগীত পরিবেশনের পর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। কবি নজরুল ইনস্টিটিউট, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কবি নজরুল ইনস্টিটিউটের সচিব (উপ-সচিব) মো. আব্দুর রহিম, মুখ্য আলোচক ছিলেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রাজ্জাক ভূঞা ও আলোচক ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর।

দেলদুয়ারে এম শিবলী সাদিকের গণসংযোগ

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন হাট বাজার, চায়ের দোকান, পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে বক্তব্য রাখছেন ও দোয়া প্রার্থনা করছেন। সাবেক এই ছাত্রলীগ নেতা স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন। এলাকায় রয়েছে তার শক্ত অবস্থান। তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তিনি টাঙ্গাইল শহরের স্বনামধন্য সেবা ক্লিনিক এন্ড হসপিটালের মালিক ও টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সভাপতি। প্রায় প্রতিদিনই এলাকার গরির অসহায় রোগীরা স্বল্পমূল্যে তার ক্লিনিক ও হাসপাতালে চিকিত্সা সেবা নিচ্ছেন।

ছাগলনাইয়ায় ভাষাসৈনিক গাজীউল হকের

জন্মবার্ষিকীতে আলোচনা সভা

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা ১৯৫২’র ভাষা আন্দোলনের অন্যতম নেতা ভাষাসৈনিক গাজীউল হকের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় ছাগলনাইয়া গণপাঠাগার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণপাঠাগার এর সহ-সভাপতি প্রধান শিক্ষক (অব.) আবদুস সালাম সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, গণ-পাঠাগারের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী ও মানবাধিকার নেতা শাখাওয়াত হোসেন পাটোয়ারী। এতে ছাগলনাইয়া গণপাঠাগারের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। আলোচনা সভা পরিচালনা করেন, গণ-পাঠাগারের সাহিত্য সম্পাদক কামাল হোসেন ভূঁইয়া।