সৌদি আরবে একটি অ্যাপ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলছেন, নারীদের ট্র্যাক করা কিংবা তাদের ভ্রমণ থেকে বিরত রাখার জন্য এই অ্যাপটি ব্যবহূত হয়ে থাকতে পারে।
এই অ্যাপটি সরকারি সংস্থাগুলোকে প্রবেশাধিকার দিয়ে থাকে ফলে ব্যবহারকারীদের অজান্তেই তারা কি করছেন সেটি সরকার সংস্থাগুলো জানতে পারে। এ কারণে মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করছিল। সৌদি আরবের নারীদের দেশের বাইরে যেতে হলে একজন পুরুষ অভিভাবক বিশেষত স্বামী বা বাবার অনুমতি নিতে হয়।
আবশের অ্যাপটি, যেটি ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ভ্রমণের অনুমতি দেওয়া বা না দেওয়ার মতো সরকারি সেবার জন্যই ডিজাইন করা হয়েছিল। এটি স্মার্ট ফোনে ব্যবহার করা হয়। এক তদন্তে দেখা যায়, কীভাবে পুরুষ অভিভাবকরা স্ত্রী, বোন ও কন্যাদের আন্তর্জাতিক ভ্রমণের অনুমতি দিতে এটি ব্যবহার করছেন। কোন নারী বিদেশে যেতে চাইলে সংশ্লিষ্ট পুরুষ অভিভাবক একটি নোটিফিকেশন পেয়ে থাকেন। একেই নারীর বিরুদ্ধে বৈষম্য বলছে মানবাধিকার সংগঠনগুলো।
