বিনোদন রিপোর্ট
দেশের প্রযোজনার পাশাপাশি কলকাতার প্রযোজনাতেও মাঝে নিয়মিত হয়েছিলেন শাকিব খান। এক সময় শাকিবের বেশিরভাগ কাজের শিডিউল থাকতো কলকাতার ছবিতে। দেশের শুটিংয়ের ব্যস্ততা ছাড়া তাকে পাওয়া অনেকটা কঠিন হয়ে যেত। তবে ‘নবাব’ মুক্তির পর আবারো দেশের প্রযোজনায় নিয়মিত হলেন তিনি। চলতি সময়ে দুটি ছবি নিয়ে ব্যস্ততা চলছে শাকিবের। কানাঘুষা চলছিল শাকিবের জনপ্রিয়তা হয়তো কমেছে টালিপাড়ায়। এরপর কলকাতার এক প্রযোজনা সংস্থার সাথে শাকিবের সম্পর্কের নেতিবাচক বিষয় সংবাদে আসে। সেসব কানাঘুষার কোনো বাস্তব খবর মেলেনি। কারণ আবারো কিং খানকে দেখা যাবে কলকাতার একক প্রযোজনায়। তবে এখনই সব রহস্য উন্মোচন করছেন না তিনি।
নতুন বছরে নতুন শাকিব খান হয়ে আবারো চমক দেখাতে আসছেন। আর এজন্য আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে তার ভক্তদের।
এখন পর্যন্ত জানা যায়, চলতি মাসে কলকাতার প্রযোজনার ছবিটিতে চুক্তিবদ্ধ হবেন শাকিব। এরপর বিষয়টি সবাইকে জানানো হবে।
উল্লেখ্য, বর্তমানে ‘শাহেন শাহ’ ও ‘একটি প্রেম দরকার’ ছবি দুটি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ‘শাহেন শাহ’তে তার বিপরীতে প্রথমবারের মতো রয়েছেন নূসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। ‘একটি প্রেম দরকার’-এ আবারো বুবলীকে দেখা যাবে শাকিবের বিপরীতে।
