সরকারি কলেজ শিক্ষক সমিতি থেকে তিনজনকে বহিষ্কার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪১

সরকারি কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রদীপ কুমার হালদার, যুগ্ম আহ্বায়ক কমল কান্তি রায় ও সদস্য মো. শরিফ উদ্দিনকে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সংগঠনের সকল পদ ও কার্যকলাপ থেকে বহিস্কার করা হয়েছে। ইতিমধ্যেই তাদের যোগাযোগের ঠিকানায় বহিষ্কার আদেশ প্রেরণ করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি