সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মার্চ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী এই নির্বাচনে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে ভোট গ্রহন চলবে। এবারের নির্বাচনে ৮ হাজার ৮৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গত মঙ্গলবার সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের জন্য দিন ধার্য রাখা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দিন ধার্য রাখা হয়েছে  ৬ মার্চ । সিনিয়র আইনজীবী ও সমিতির সাবেক সম্পাদক এওয়াই মশিউজ্জামানকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন সাব কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবী প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে।