ব্লকবাস্টারের পর্দায় এবার ‘রবিন হুড’

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২০:৫১

বিনোদন রিপোর্ট

 

 

ইংরেজি চলচ্চিত্রের ভীষণ জনপ্রিয় চরিত্র রবিন হুডের নতুন সংস্করণ নির্মাণ করা হয়েছে। ছবির নামও রাখা হয়েছে রবিন হুড। আগামী ২৩ নভেম্বর যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার’-এ ছবিটি মুক্তি পাবে।

ছবিতে ব্রিটিশ অভিনেতা টারন এগারটন রবিন হুডের চরিত্রে অভিনয় করেছেন। অপরদিকে জ্যামি ফক্স আছেন রবিন হুডের ভাই লিটল জনের চরিত্রে, বেন মেন্ডেলসনকে দেখা যাবে শেরিফের ভূমিকায়, আর লেডি মারিয়ান হবেন ইভ হিউসন। মারিয়ানের স্বামী লিটল স্কারলেট হয়েছেন জ্যামি ডোরনান। এর শুটিং হয়েছে ক্রোয়েশিয়া, হাঙ্গেরি ও ফ্রান্সে।

বিভিন্ন সময়ে বেশ কয়েকটি কিস্তিতে তৈরি হয়েছে রবিন হুড। যেমন ১৯২২ সালে নির্মিত ‘রবিন হুড’। চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ডগলাস ফেয়ারবাঙ্কস।

আর ১৯৩৮ সালে নির্মিত ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব রবিন হুড’-এ অভিনয় করেন এরল ফ্লিন। ‘রবিন হুড: প্রিন্স অব থিভস’-এ ১৯৯১ সালে চরিত্রটি করেছেন কেভিন কসনার।