সম্পর্ক জোরদারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর আশাবাদ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৫

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ আশা প্রকাশ করেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের উদারতার ভূয়সী প্রশংসা করেছেন। পম্পেও রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের সঙ্গে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আকর্ষণীয় কূটনৈতিক ও শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসা করেন।