৯ম দিনে বুড়িগঙ্গা তীরের অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৫

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা তীরে ৯ম দিনের উচ্ছেদ অভিযানে সোনালী ব্যাংকের কাছে বন্ধক রাখা একটি চারতলা ভবন ও ৭টি দ্বিতল ভবনসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডবি­উটিএ। এ নিয়ে ১৫৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডবি­উটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা বন্দর) এ. কে. এম আরিফ উদ্দিন বলেন, নদীতীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদে বদ্ধপরিকর তারা। চারতলা ভবনটি  সোনালী ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকলেও নদীর তীরে ভবন নির্মাণের ক্ষেত্রে বিআইডবি­উটিএ’র অনাপত্তিপত্র নিতে হয়। এ ক্ষেত্রে তা নেওয়া হয়নি। তাই ভবনটি উচ্ছেদ করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, উচ্ছেদে এসিল্যান্ড ও সার্ভেয়ার না থাকায় রেকর্ডীয় সম্পত্তি বৈধ বাড়িও ভাঙা হচ্ছে। ভূমির কাগজপত্র দেখে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে গত ৯ দিনে উচ্ছেদ হওয়া বেশ কিছু স্থাপনার মালিক আবেদন জানান।