‘ট্রাম্পের সাবেক সহযোগী ম্যানাফোর্ট স্পেশাল কাউন্সেলে মিথ্যা বলেছেন’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৩

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক প্রধান নির্বাচনী কর্মকর্তা পল ম্যানাফোর্ট কৌঁসুলিদের সঙ্গে মিথ্যা বলেছিলেন। এর মাধ্যমে রুশ তদন্তে গঠিত কমিটি স্পেশাল কাউন্সেলের প্রধান রবার্ট মুলারের সঙ্গে করা ‘প্লি ডিল’ লঙ্ঘন করেছেন বলে রায় দিয়েছে আদালত। বুধবার ফেডারেল বিচারপতি অ্যামি বারম্যান জ্যাকসন এই রায় দেন। তিনি বলেন, ম্যানাফোর্ট যে চুক্তি লংঘন করেছেন তার কয়েকটি প্রমাণ আছে। এই রায়ের মাধ্যমে ম্যানাফোর্ট নতুন করে সমস্যার মুখে পড়বেন। এর আগে কয়েকটি অভিযোগে তাকে কারাদণ্ড দিয়েছিল আদালত। - সিএনএন