মঞ্চ থেকে পড়ে গিয়ে চিত্র নায়ক ফারুক আহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০২

মঞ্চ থেকে নামার সময় পা পিছলে আহত হয়ছেনে আকবর হোসনে পাঠান এমপি (চিত্র নায়ক ফারুক)। বর্তমানে তিনি চিকিত্সাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত আই পি এইচ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মঞ্চ থেকে নামার সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ শেষে নামার সময় হঠাত্ চিত্র নায়ক ফারুকের পা পিছলে যায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত সবাই তাকে উঠিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে প্রাথমিক চিকিত্সা দেন। পরে ডাক্তার এক্স-রে করে দেখেন যে, তার পায়ের গোড়ালির হাড়ে ফাটলের সৃষ্টি হয়েছে।