গাজীপুরের টঙ্গীর ভাদাম এলাকায় এ্যাননটেক্স পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আড়াই ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ ৩/৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও কারখানার শ্রমিকরা জানান, কারখানায় রাত ৯টার দিকে হঠাত্ করেই আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। এ্যাননটেক্স গ্রুপের কর্মকর্তা নাজিম উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করে বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।’ এ রির্পোট লেখা পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
