ভারত লাগোয়া উত্তর জনপদের আড়ালে থেকে যাওয়া একটি সংস্কৃতি, যার কবলে পড়ে এক অভিমানী কিশোর ঘর ছাড়ে। ভারতে পাড়ি দেয়ার পরে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে তীব্র হয় তার।
ওই ইচ্ছে বপন করেই দূর দেশে এক কিশোরের সঙ্গে পরিচয় হয় স্বদেশী বাম রাজনীতি করা এক বড় ভাইয়ের, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর রাজনৈতিক কারণে পালিয়ে রয়েছেন ভিনদেশে।
কিন্তু অভিমানী কিশোরের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে ফিরতে হবে দেশে, বসতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। কঠিন হয়ে যাওয়া হিসেবটা সহজেই নেমে যায়, কিন্তু তার আগে পাঠক হৃদয় নিশ্চয় তেড়েফুঁড়ে দেবে।
এমনই এক গল্প নিয়ে এবারের বইমেলায় এসেছে মাহতাব হোসেনের উপন্যাস ‘শর্মিলা’। উপন্যাসটি বইমেলায় নিয়ে এসেছে দেশ পাবলিকেশন। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি বিশেষ ছাড়ে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে বইমেলার ৩৮৮ নম্বর স্টলে।
আরো পড়ুন: ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
এছাড়াও বইমেলায় পাওয়া যাবে মাহতাব হোসেনের আরও একটি গ্রন্থ রৌদ্র বসন্ত। ৯টি গল্পের সমন্বয়ে গল্পগ্রন্থটি নিয়ে আসছে ‘শুদ্ধ প্রকাশ’। মেলার ৩৯৮ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
তবে পাঠকরা রকমারি ডটকম থেকে ২৫ ভাগ ছাড়ে বই দুটি সংগ্রহ করতে পারবেন। এছাড়াও বইপোকা শপ, বইবাজার থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
