একুশের নতুন বই

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৫

অজানা সৌরজগত্

নাসরীন মুস্তাফা

শিশুরাজ্য প্রকাশনী

মূল্য : ১৮০ টাকা

 

ছয় থেকে দশ বছর বয়সী শিশুদের কাছে মহাকাশ রহস্যের হাতছানি দিলেও পরিচিত নয় মোটেও। প্রতিদিন চোখে পড়ছে সূর্য-চাঁদ-তারা ভরা আকাশ, পায়ের নিচে পৃথিবী, তবুও শিশুরা এদের চেনে না। কল্পনার মহাকাশযানে করে মহাকাশে পাড়ি দেওয়া হলে কেমন হয়? মহাকাশ থেকে মহাকাশচারী হয়ে পৃথিবীকে দেখছে, চিনছে। পৃথিবী থেকে ছুটে যাক মহাকাশযান, মহাকাশচারী শিশুটি যাক না বুধ-শুক্রসহ আমাদের সৌরজগতের গ্রহগুলোতে। জেনে নিক, শুক্র গ্রহের আবহাওয়া কেমন, চিরকালের জন্য কীভাবে মঙ্গল গ্রহে পাড়ি জমাচ্ছে মানুষ, কোন পথে গেলে বৃহস্পতি গ্রহে বিপদে পড়তে হবে, শনি গ্রহের বলয়গুলো দেখতে কেমন, গ্রহদের কোন চাঁদে বসতি গড়বে মানুষ ইত্যাদি। সৌরজগতের গ্রহ আর গ্রহদের চাঁদগুলোতে বেড়ানো শেষ হলে মহাকাশযানটি কি ফিরে আসবে পৃথিবীতে? নাকি ছুটে যাবে আরো দূর মহাকাশে?

পুরো বইটি চাররঙা। ঝকঝকে ছাপা। বইতে ছবি সাজানোর কাজটি করেছেন লেখক নিজেই।