বাংলাদেশ চলচ্চিত্র উত্সবের দ্বিতীয় আসর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৯

কলকাতায় আবারো শুরু হলো বাংলাদেশ চলচ্চিত্র উত্সব। গতকাল থেকে শুরু হওয়া এই উত্সব চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই চলচ্চিত্র উত্সবে কলকাতার নন্দন-২, ৩ ও নজরুল তীর্থ-২ প্রেক্ষাগৃহে মোট ২৩টি ছবি দেখানো হবে। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উত্সব আয়োজন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।

উত্সবের উদ্বোধন করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। এছাড়াও সেখানে তারকাদের এক মিলনমেলায় পরিণত হয়। কলকাতার নন্দন ২ প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হয় ‘আমাদের বঙ্গবন্ধু’।

উত্সবে যে ছবিগুলো দেখানো হবে সেগুলো হলো ‘পুত্র’, ‘পোস্ট মাস্টার ৭১’, ‘স্বপ্নজাল’, ‘দহন’, ‘রাজনীতি’, ‘হেডমাস্টার’, ‘জীবন ঢুলি’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘ঘেঁটুপুত্র কমলা’, ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’, ‘গহীন বালুচর’, ‘আলফা’, ‘জান্নাত’, ‘জন্মভূমি’, ‘রাজপুত্র’, ‘পাঠশালা’, ‘সনাতন গল্প’, ‘মহুয়া সুন্দরী’, ‘গেরিলা’, ‘চিত্রা নদীর পাড়ে, ‘জাগে প্রাণ পতাকায় জাতীয় সঙ্গীতে’ ও ‘খাঁচা’।