নির্মাতা রেদওয়ানুর রহমান রিয়াদ গত মঙ্গলবার সন্ধ্যায় একটি বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন। মিরপুরের কোক স্টুডিওতে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। নির্মাতা দীপংকর দীপনের ঢাকা অ্যাটাক ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া তাসকিন রহমান এবং নায়লা নাঈমকে নিয়ে কাজটি শুরু করেছেন রিয়াদ। শুটিংস্পটে তাসকিন রহমান বলেন, ‘একটি সেট বানিয়ে কাজটি করছেন নির্মাতা। ভালো লাগছে কাজটি করে।’ নির্মাতা বলেন, ‘জিসকা ফার্মাসিটিক্যালসের ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল পিউলির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তারা। খুব ভালো পারফর্ম করছেন এই দুই তারকা। জিঙ্গেল ও সংলাপভিত্তিক এ বিজ্ঞাপনটি সিনেমাটিক স্টাইলে হচ্ছে।’
