আলিফের ‘মনের মাঝে তুমি’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২১

সাতটি মৌলিক গান নিয়ে ভিডিও অ্যালবাম নির্মাণ করছেন তরুণ গায়ক আলিফ আহসান। গানগুলোর সুর ও সঙ্গীত করেছেন শামীম মাহমুদ। আলিফ হাসানের সঙ্গে সহ-শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা জাহান ও মিতা ফারহানা। এ এ এফ ফিল্মসের ব্যানারে বাংলাদেশের বিভিন্ন স্থানে গানগুলোর ভিজ্যুয়াল নির্মাণ করছেন তরুণ নির্মাতা ইনজাম হাসান ও সিফাত নিলয়। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেল হিসেবে ছিলেন আলিফ আহসান ও নবাগত অভিনেত্রী মেহেরুন মাহিনসহ অনেকে। অ্যালবাম প্রসঙ্গে আলিফ আহসান বলেন, ‘আমি কোনো প্রাতিষ্ঠানিক গায়ক না, গাইতে গাইতে গায়েন। মৌলিক গানের কথাগুলো আমাকে দারুণভাবে প্রভাবিত করছিল। রাতে ঘুম কেড়ে নিচ্ছিল। তাই সাহস করে গানগুলো গেয়েছি। বলতে পারেন মনকে শান্ত করার চেষ্টা।’