ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৫

পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার দ্রুত বিচারের দাবিতে শুক্রবার ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। সকালে শহরের স্টেশন রোডে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই মানববন্ধন ও পথসভার আয়োজন করে।

সন্তান কমান্ডের আহ্বায়ক আব্দুর রহমান মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না, মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, আব্দুল   আজিজ, আব্দুর রাজ্জাক, চেতনায় ঈশ্বরদীর সম্পাদক ফজলুর রহমান পান্টু, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, মোস্তাফিজুর রহমান ছবি, রফিকুল ইসলাম রফিক, আনোয়ারুল ইসলাম, পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধাদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে। সেলিম হত্যার বিচার শুরু না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।