ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে প্রচার-প্রচারণা জমে উঠেছে। বিএনপি, জামায়াত বা অন্য কোনো বিরোধী দল এ নির্বাচনে অংশ নিচ্ছে না। নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক প্যানেল মেয়র আশরাফুল আলম। তিনি নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। অপর প্রার্থী হচ্ছেন মো. এনামুল হক (নারিকেল গাছ)। তিনি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ভাই। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়াও পৌরসভার সাবেক মেয়র মো. মাস্তাফিজুর রহমান বিজু(মোবাইল ফোন) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনিও স্বতন্ত্র প্রার্থী। মো. মোস্তাফিজুর রহমান বিজু বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি জয়ী হবেন। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল আলম জোর প্রচারণা চালাচ্ছেন। জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী। তিনি পৌরসভার উন্নয়নে ভোটারদের মন জয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। অপর প্রার্থী এনামুল হকও প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীই সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
