শার্শায় ৫ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৭

পৃথক ৩টি অভিযান চালিয়ে বৃহস্পতিবার শার্শার  সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। উপজেলার গোগা ইউনিয়নের গোগা গ্রামে  অভিযান চালিয়ে ২৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় গোগা মোল্লা বাড়ির জসীম গাজী ও পাঁচ ভুলাট মাঝের পাড়া গ্রামের তরিকুল ইসলামকে।  তরিকুলের কাছে পাওয়া যায় ৪৯ পিচ ইয়াবাসহ একটি ভারতীয় মোটরসাইকেল। অপরদিকে রুদ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ শরিফুল ইসলাম, সোহাগ মিয়া এবং বাপ্পী হোসেনকে আটক করা হয়।

এ ব্যাপারে খুলনা ২১ বিজিবির অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।