মাগুরায় সংঘর্ষে আহত ইউপি সদস্য কাবিল মেম্বার (৫০) শুক্রবার সকালে চিকিত্সাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে। তিনি মহম্মদপুরের নহাটা ইউপির সদস্য ছিলেন।
মহম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ জানান, পানিঘাটা গ্রামে কাবিল মেম্বারের বাড়িতে পারিবারিক সালিশ করার সময় কাবিল মেম্বার আহত হন এবং তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যায়। তবে তার শরীরে আঘাতের দাগ ছিল না। পারিবারিক জমিজমা নিয়ে এই সালিশ বসেছিল।
