নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রবীণ রাজনীতিবিদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এ উপজেলায় আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে নেতাদের তদবিরসহ ভোটারদের সমর্থন আদায়ে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। আর ওই সম্ভাব্য প্রার্থীদের একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
ডা. রাফিউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ৪৬ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। কখনো নির্বাচনে প্রার্থী হতে চাইনি। এবার তৃণমূল নেতা-কর্মীদের অনুরোধে নৌকার মাঝি হতে মাঠে নেমেছি। আমি এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই। দল আমাকে মনোনয়ন দেবে বলে আশা করছি।
