নিকলীতে নৌ ডাকাতি করে পালানোর সময় জলদস্যু সর্দার আটক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩২

বৃহস্পতিবার গভীর রাতে নিকলী উপজেলার ধনু নদীতে ডাকাতি করে পালানোর সময় এক জলদস্যু সর্দারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাতিরচর ইউনিয়নের লোকজন। আটককৃত ডাকাত সর্দার মিঠামইন উপজেলার উল্লা গ্রামের জজ মিয়ার ছেলে জাকির হোসেন(২৭)।  নিকলী থানার ওসি মো. নাছির উদ্দিন ভূঁইয়া জানান, পুলিশের নেতৃত্বে ও স্থানীয় জনগণের সহায়তায় আটক ডাকাত সর্দার পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে নিকলী থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।