ঈশ্বরদীর পাকশীতে ঐতিহ্যবাহী ফুরফুরা সিলসিলার ৮৯তম বার্ষিক ইছালে ছাওয়াব ও ওয়াজে শুক্রবার জুম্মার নামাজে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিল পরিচালনা ও জুম্মার নামাজে ইমামতি করেন ফুরফুরার গদ্দীনসীন পীর মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কোরাইশি। এ সময় মঞ্চে অতিথি ছিলেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি। প্রতিবছরের মতো ফালুন্ন মাসের প্রথম বুধবার গত ১৩ ফেব্রুয়ারি বাদ আসর হতে পাকশীতে ঐতিহ্যবাহী ফুরফুরা সিলসিলার ৮৯তম বার্ষিক ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিল শুরু হয়েছে। আজ শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হবে।
মাহফিলে আরো ওয়াজ করছেন ফুরফুরার মেজ হুজুর হজরত মাওলানা আবু ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকী আল-কোরাইশি, সেজ হুজুর হযরত মাওলানা আবু তাহের মোহাম্মদ মতিউল্লা সিদ্দিকী, ছোট হুজুর হযরত মাওলানা আবু বকর মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী আল-কোরাইশি।
