টিকিট কালোবাজারী ও অনিয়ম রোধে ঢাকা-দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-জগনাথগঞ্জ আরো দুটি নতুন আন্ত:নগর ট্রেনের দাবিতে বৃহস্পতিবার জামালপুরে মানববন্ধন করা হয়েছে। শহরের দয়াময়ী চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে জামালপুর সচেতন নাগরিক কমিটি সনাক, স্বজন, ইয়েস গ্রুপ এবং টিআইবি।
সনাক সভাপতি অধ্যাপক মীর আনসার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান লেবু, অ্যাডভোকেট ইউসুফ আলী, সনাক সদস্য অধ্যাপক কায়েদ-উয-জামান, তামান্ন সালেহীন কবিতা প্রমুখ।
