মেলান্দহে কোচিং বাণিজ্য বন্ধে
অবহিতকরণ সভা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে কোচিং বাণিজ্য বন্ধে অবহিতকরণ সভা গত বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও তামিম আল ইয়ামীন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার এলাহী আখন্দ, জাহানারা লতিফ মহিলা কলেজের অধ্যক্ষ এস.এম. আনছার আলী, অফিসার ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন, শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ভুট্টো, ঝাউগড়া হাই স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আ’লীগ সভাপতি আঃ রাজ্জাক সুজা, সম্পাদক মোঃ জিন্নাহ প্রমুখ।
ত্রিশালে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতা গত বৃহস্পতিবার বিকালে ত্রিশাল রিপোর্টার্স ক্লাবে ফিস ফিড ব্যবসাসীরা হয়রানির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন উপজেলার বৈলর মোড় বাজারের চট্টগ্রাম ফিসফিডের প্রোপাইটর নূরুল আমীন ও শাহ আমানত ফিসফিডের প্রোপাইটর খালেদ মিয়া। সংবাদ সম্মেলনে তারা জানান, স্থানীয় কতিপয় ব্যবসায়ী তাদেরকে বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে হয়রানি ও হুমকি দিয়ে আসছে।
ধামরাইয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকার ধামরাইয়ে আরিফ মেমোরিয়াল ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সূয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি নূরুল আমিন বিএসসি। এতে প্রধান অতিথি ছিলেন খান অ্যাসোসিয়েটস-এর সিইও গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক, ডিইউডিএসএফ-এর প্রধান উপদেষ্টা অ্যাড. এ.আর. খান রানা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, সমাজসেবক হাজী আ. খালেক, ডিইউডিএসএফ-এর সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি এম এ ইসলাম আরিফ মো. নাসির উদ্দিন প্রমুখ।
বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ৭ জুয়াড়িকে আদালতে সোপর্দ
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদসহ ৭ পেশাদার জুয়াড়িকে গ্রেফতারের পর শুক্রবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ধানুয়ামালপুর এলাকার একটি জুয়ার আসর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। যাদের আদালতে সোপর্দ করা হয়েছে তারা হলেন, বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ, আনোয়ার হোসেন আনু, সবুজ মিয়া, খাইরুল ইসলাম, মোশাররফ হোসেন, শুক্কর আলী ও মানিক। বকশীগঞ্জ থানার ওসি একেএম মাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি গত বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শতাধিক শীতার্তকে কম্বল বিতরণ করা হয়। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর উদ্যোগে শহীদ ওহাবপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকের বাড়ির উঠানে এ কম্বল বিতরণ করা হয়। ইউনিয়ন আ.লীগের সভাপতি শেখ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ওয়ার্ড আ.লীগের শাহ নেওয়াজ স্বপন প্রমুখ।
নাসিরনগরে মত্স্যজীবী সমবায় সমিতির নির্বাচন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর উপজেলার খাগালিয়া পূর্ব মত্স্যজীবী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে রামু দাস, সহ-সভাপতি মনোরঞ্জন দাস অনিল, সম্পাদক পীযূষ দাস নির্বাচিত হয়েছেন। সদস্য পদে হরিপদ দাস, দুলাল দাস ও যতীন্দ্র দাস নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার ফিরোজুর রহমান। ভোট চলাকালে উপস্থিত ছিলেন ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস, আরাফাত আলী, এসআই সাধন কান্তি, ধীবর মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি সমির দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আত্রাইয়ে ‘আলতা’ গল্প গ্রন্থের মোড়ক উন্মোচন
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা আত্রাইয়ে গতকাল শুক্রবার শ্যামল পাল রচিত ‘আলতা’ নামক একটি গল্প বই-এর মোড়ক উন্মোচন করা হয়। এ উপলক্ষে অধ্যক্ষ ডিএস জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। এ আলোচনায় অংশ নেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. তামিম মাহমুদ সিদ্দিকি, বিশেষ অতিথি আত্রাই মহিলা কলেজের সহকারী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, আহসান উল্লাহ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু নীরেন্দ্রনাথ কুণ্ড, ‘আত্রাই’ পত্রিকার সম্পাদক ফরিদুল আলম পিন্টু প্রমুখ।
ভাঙ্গুড়ায় শিল্পকলা একাডেমির উদ্বোধন
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা শুক্রবার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিল্পকলা একাডেমির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম, ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, শরত্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ শরিফ উদ্দিন মল্লিক,সঞ্চালক প্রভাষক রবিউল করিম প্রমুখ ।
শৈলকুপায় সপ্তাহব্যাপী চক্ষু চিকিত্সা শিবির
ভ্রাম্যমাণ প্রতিনিধি গতকাল শুক্রবার থেকে ঝিনাইদহের শৈলকুপায় সপ্তাহব্যাপী চক্ষু চিকিত্সা শিবির শুরু হয়েছে। শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে স্থাপিত এ শিবিরে সাড়ে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিত্সা দেওয়া হবে। আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও আল নুর চক্ষু হাসপাতাল যৌথভাবে এ শিবিরের আয়োজন করেছে। চক্ষু শিবির উদ্বোধনকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ অঞ্চলের মহাপরিচালক ড. আহমেদ তাহির আল-মিম্বারি, মেডিক্যাল ডিরেক্টর ডাঃ মো. আবু সাইদ, এইচ আর ম্যানেজার নুরুজ্জামান খোশনাবীন, ক্যাম্প ইনচার্জ ওবায়দুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নরসিংদীতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান
নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেছে স্থানীয় রূপালী ক্লাব। শুক্রবার বিকালে এ সম্মাননা অনুষ্ঠানে সদর উপজেলার পিইসি, জেএসসি, এসএসসিতে এ প্লাসপ্রাপ্ত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ২০৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করে এ সংবর্ধনা দেওয়া হয়। রূপালী ক্লাবের সভাপতি বিশ্বজিত্ সাহা বাপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের প্রধান প্রফেসর ড. সত্যরঞ্জন সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস.এম জাকিরুল হাসান। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু।
