বান্দরবানে ফ্যাক্টরিসহ ছয় দোকান ভস্মীভূত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

বান্দরবানে আগুনে ফ্যাক্টরিসহ ৬ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান বাজারের বোটঘাটা এলাকায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে একটি আইস ফ্যাক্টরিসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির  পরিমাণ ২০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন জানান,  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৬টি দোকান-ঘর পুড়ে গেছে।