চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ‘এক কিলোমিটার’ এলাকায় টয়লেটে বৈদ্যুতিক বাতি লাগানোর সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মোঃ রাশেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা রাশেদকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাশেদ ওই এলাকার মোঃ ইউনুছ এর ছেলে।
