বরিশাল আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৩

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ পদে আওয়ামীপন্থি প্যানেলের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। এরমধ্যে অর্থ সম্পাদক পদে বিএনপিপন্থি প্রার্থী নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ-পরিষদ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭৫৭ আইনজীবী ভোটারের মধ্যে ৬৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ২১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ফিরোজ মাহমুদ খান ৩৯৭ ভোট ও শেখ হুমায়ুন কবির মাসুদ পেয়েছেন ২৪৫ ভোট। সহসভাপতি পদে খলিলুর রহমান ৪০৬ এবং গৌরাঙ্গ চন্দ্র শীল ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মঈনুদ্দীন মাহবুবুল আলম সিকদার ৩৭৯ ভোট ও সামসুজ্জামান সোহেল ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে বিএনপিপন্থি শাহেনুর খানম ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে মেজবাহ উদ্দিন সুরুজ ৫১২ ভোট, সানজিদা শারমিন মৌরী ৪৪৫ ভোট, আরিফুর রহমান সিকদার রাসেল ৪২৯ ও অসীম কুমার সাহা ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।