দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামাতে ভারতীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ’র (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) গাড়িবহরে হামলার প্রতিবাদে গতকাল মুম্বাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করে বিজেপির কর্মী-সমর্থকরা। এসময় তারা পাকিস্তানের পতাকা পোড়ায় ও কুশপুত্তলিকা দাহ করে। ওই হামলায় কমপক্ষে ৪৪ ভারতীয় জওয়ান নিহত হয় —এএফপি