শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন তথ্য-সেবা কেন্দ্রের উদ্যোক্তা আতিকুর রহমান সেন্টু দীর্ঘদিন যাবত্ কর্মস্থলে অনুপস্থিত থাকায় কেন্দ্রটি বন্ধ রয়েছে। ফলে এলাকার মানুষ তথ্য সেবা পাচ্ছেন না। জানা গেছে, প্রায় নয় বছর আগে এ ইউনিয়ন তথ্য-সেবা কেন্দ্রে আতিকুর রহমান উদ্যোক্তা হিসেবে নিয়োগ পান। তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এক পর্যায়ে তিনি তথ্য সেবা কেন্দ্রে আসা বন্ধ করে দেন।
ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন জানান, সেন্টুর বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় এবং সেই সঙ্গে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে কয়েকটি রেজুলেশন নেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
