নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীনুর ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। সোনারগাঁও উপজেলা পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও ইউএনও মোঃ শাহীনুর ইসলামকে পদোন্নতি করে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। নতুন ইউএনও হিসেবে যোগদান করছেন ঢাকা জেলা প্রশাসকের এল এ শাখা ও মিরপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার।
