ঠাকুরগাঁওয়ে বিজিবি-গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২ শতাধিক মানুষের বিরুদ্ধে হরিপুর থানায় বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষে নায়েব সুবেদার জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার বিজিবি বেতনা বিওপি’র পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয় বলে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
মামলার বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোঃ মাসুদ জানান, মঙ্গলবার বহরমপুর গ্রামে বিজিবির ওপর হামলার ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান বলেন, মঙ্গলবার বহরমপুর গ্রামে বিজিবি’র জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষ হয়। এসময় বিজিবির গুলিতে ৩ জন নিহত ও বিজিবি সদস্যসহ প্রায় ২০ জন আহত হয়।
