নোয়াখালীর চরজব্বার থানা ব্যারাক থেকে গতকাল শুক্রবার দুপুরে শিপ্রা রানী দাস (২২) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিপ্রা রানী দাস কুমিল্লা জেলার দেবীদ্বারের পঞ্চনগর এলাকার মৃত অনিল দাসের মেয়ে। এক ভাই ও এক বোনের মধ্যে শিপ্রা ছোট ছিল।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহেদ উদ্দিন জানান, থানা ব্যারাকের ওই কক্ষে শিপ্রা রানীসহ পাঁচজন নারী পুলিশ থাকতেন। তাদের মধ্যে একজন ছুটিতে রয়েছেন। দুপুরে অপর তিনজন খাবার আনার জন্য কক্ষের বাইরে গেলে শিপ্রা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে অন্য নারী পুলিশ সদস্যরা দরজা বন্ধ থাকার বিষয়টি জানালে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
