বগুড়ায় নিহত-দুস্থ মোটর শ্রমিকদের মধ্যে ২৪ লাখ টাকার অনুদান প্রদান

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৪

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক সদস্যদের পরিবার এবং অন্য অসুস্থ শ্রমিকদের মধ্যে প্রায় ২৪ লাখ টাকার এককালীন অনুদান প্রদান করা হয়েছে। শনিবার সকালে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুদান প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। 

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল লতিফ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বগুড়া জেলা ট্রাক-কভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মণ্ডল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুউদ্দিন শেখ হেলাল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কামরুল মোর্শেদ আপেল। 

আরো পড়ুন: আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ অগ্রগতি সাধন করেছে: মাসুদ বিন মোমেন

অনুষ্ঠানে ৫৭ জন মৃত শ্রমিক সদস্যর পরিবারের মধ্যে ১৭ লাখ ১০ হাজার টাকা, ৯৬ জন শ্রমিক সদস্যর মেয়ের বিয়ে উপলক্ষে ৫ লাখ ৭৬ হাজার, ৭ জন অন্ধ-বৃদ্ধ-পঙ্গু শ্রমিক সদস্যকে ১ লাখ ৫ হাজার টাকাসহ মোট ২৩ লাখ ৯১ হাজার ১৬০ টাকা প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার বিপিএম পদক পাওয়ায় তাকে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

ইত্তেফাক/অনি