সৌজন্য কপি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০২

লেখক অনেক আশা ভরসা নিয়ে লিখল—এটি আমার প্রথম বই, প্লিজ বইমেলায় এসে বইটি সংগ্রহ করুন।

সেখানে পাঠকের কমেন্ট—আগে সৌজন্য একটা কপি দেন, পড়ে দেখি।

—আমাকে একটা সৌজন্য কপি দেন, তারপর আমি প্রচার করে দেব।

—আমাকে একটা সৌজন্য কপি দিন, আমি বই বেচে দেব।

 

আবার লেখক লিখল—গতবারের সফলতার পর এবার বের হচ্ছে আমার দ্বিতীয় বই।

পাঠকের কমেন্ট—গতবার তো কিনেই পড়লাম, এবার একটা সৌজন্য কপি দিন।

 

এবার লেখক লিখল—আমার বইয়ের মূল্য মাত্র একশত পঞ্চাশ টাকা।

পাঠকের কমেন্ট—বই হচ্ছে অমূল্য সম্পদ, বই কি আর টাকায় মূল্য হয়! সৌজন্য কপি পাঠিয়ে দিন।

 

এবার লেখক স্টল নম্বর জানিয়ে পোস্ট দিল

পাঠকের কমেন্ট—ঠিকানা ইনবক্স করেছি, বই পাঠিয়ে দিন।

 

লেখক আবার পোস্ট দিল—বইমেলায় যাচ্ছি আপনার আসুন।

পাঠকের কমেন্ট—মেলায় না গিয়ে কুরিয়ার সার্ভিসে যান। আমাদের কাছে বই কুরিয়ার করুন।

ঢাকা