জীবন-স্মৃতির নকশিকাঁথা
মোহাম্মদ আবদুল কাইউম
বাংলা একাডেমি
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা। মূল্য : ৩৮০ টাকা
পুরোনো ঢাকার ঐতিহ্য, পুথিসাহিত্য, সাহিত্যের দালিলিক ঐতিহ্য ও নজরুল বিষয়ক গবেষণা, অভিধান প্রণয়ন, জীবনী রচনা, রচনাবলি সম্পাদনা প্রভৃতি ক্ষেত্রে অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম খ্যাতিমান ব্যক্তিত্ব। এই কীর্তিমানের আত্মজীবনী ‘জবিন-স্মৃতির নকশিকাঁথা’য় পারিবারিক বৃত্তান্ত, ছেলেবেলা, শিক্ষাজীবন, শিক্ষকজীবনের স্মৃতির সঙ্গে যুক্ত হয়েছে গবেষক-জীবনের স্মৃতিঘন অভিজ্ঞতা। সমকালীন সমাজ, সাহিত্য ও সংস্কৃতির বহুভঙ্গিম চিত্রও এর বাইরে থাকেনি। রয়েছে বিদেশ-বিভুঁইয়ের স্মৃতি; বিদ্বজ্জনের স্মৃতিসুধা। সরল ও অন্তরঙ্গ কথকতায় উঠে এসেছে জীবনের রূপ ও রেখা। এক জীবনের অর্জন, স্বপ্ন ও সংগ্রামের স্বর্ণরেণু বিধৃত হয়েছে শিল্প-সুষমায়। মধুময় জীবন ও সুধাময় সংস্কৃতির যুগলবন্দি এ আত্মজীবনী বাংলা সাহিত্যের নিঃসন্দেহে অমূল্য দলিল।
