কেউ হতে চায় অনেক দামি
নিউ মডেলের গাড়ির মালিক
কেউ হতে চায় অত্যাধুনিক
অট্টালিকা—বাড়ির মালিক ।
কারো আবার মালিক হতে
ইচ্ছে বিপুল শস্যভূমির
কেউ হতে চায় এই জগতের
মস্ত বড়ো টাকার কুমির।
কেউ শুধু চায় ভালোবাসার
রঙিন ফুলের ডালিখানা
চীন রাশিয়া ইউএসএ আজ
চাচ্ছে চাঁদের মালিকানা।
