খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের দালাল চক্রের ছয় জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন চিকিত্সক এবং ডায়াগনস্টিক সেন্টারের ৭২টি কার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মো. সিদ্দিকুর রহমান, মো. আলাউদ্দিন আলাল, মোছা. আসমা খাতুন, মোছা. রেহেনা খাতুন, মোছা. তাসলিমা বেগম ও মোছা. চম্পা খাতুন।
কেএমপি’র সিটি স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত্ শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
