পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৫

বৃহস্পতিবার অনুষ্ঠিত পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এসএম বেলায়েত হোসেন সভাপতি এবং বিদ্রোহী প্রার্থী শহীদুল হক খান পান্না সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচনে সম্পাদকসহ আওয়ামীপন্থী বিদ্রোহীরা তিনটি পদে এবং বিএনপি নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মাত্র একটি সদস্য পদে বিজয়ী হয়েছে।

অন্য বিজয়ীরা হলেন সহ-সভাপতি এমডি আব্দুল আউয়াল ও নির্মল কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিকদার ও বিনয় কৃষ্ণ ঢালী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক সুখরঞ্জন দেউরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক আব্দুল হালিম শরীফ (বিদ্রোহী), আপ্যায়ন সম্পাদক সুশেন কুমার হালদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক দেব প্রসাদ শীল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), খেলাধুলা সম্পাদক কমল মজুমদার এবং হিসাব নিরীক্ষক মোঃ ফজলুল হক (বিদ্রোহী)। এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন মোঃ ইদ্রিস আলী (বিএনপি), পারভীন লুবনা জাহান, মুজিবর রহমান মৃধা, মাহমুদ হোসাইন, রফিকুল ইসলাম শিমুল, মোঃ শামীম আহমেদ ও সুজন কুমার গাইন।